আইফেল টাওয়ার সাময়িক বন্ধ রাখার বিষয়টি নোটিশ আকারে লিখে রেখেছে কর্তৃপক্ষ

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, আইফেল টাওয়ার সাময়িক বন্ধ রাখার বিষয়টি নোটিশ আকারে লিখে রেখেছে কর্তৃপক্ষ

    • Author, ড্যান সেইলস এবং মিমি সোয়াবি, গ্লোবাল অ্যাফেয়ার্স রিপোর্টার
  • Published

  • পড়ার সময়: ৩ মিনিট

হিন্দু ধর্মীয় দর্শনার্থীদের একটি দলের ভ্রমণের সময় নারী কর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট শুরু হওয়ায়, সোমবার থেকে আইফেল টাওয়ার বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মী ও কর্তৃপক্ষ।

ফ্রান্সের রাজধানীতে এই ঐতিহাসিক স্থাপনাটি গত শনিবার পরিদর্শন করেন- বোচাসানওয়াসি আকসার পুরুষোত্তম সোয়ামিনারায়ণ সংস্থা বা বিএপিএস গ্রুপের সাথে যুক্ত প্রায় ১০০ জনের একটি প্রতিনিধি দল।

আইফেল টাওয়ার কর্মী ইউনিয়নের প্রতিনিধি ডায়ান ডেভয়েন জানান, এই দর্শনার্থীরা স্মারকটিতে পৌঁছানোর পর সেখানে কর্মরত নারীদের স্থান পরিবর্তন করতে বলা হয়েছিল।

তিনি রয়টার্সকে বলেন, “এই প্রতিনিধিদলের পরিদর্শনের সময় নারী কর্মীদের তাদের কর্মস্থল ছেড়ে চলে যেতে বলা হয় এবং সেখানে পুরুষদের রাখা হয়।”

ডেভয়েন আরও জানান, এই ঘটনার পর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *