নারী মুখ ঢেকে আছেন, প্রতীকী ছবি
ছবির ক্যাপশান, ওয়াশরুমে ‘স্পাই ক্যামেরা’ লাগানোর অভিযোগে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসককে সোমবার গ্রেফতার করেছে পুলিশ

বাংলাদেশের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশরুমে ‘স্পাই ক্যামেরা’ লাগানোর অভিযোগে সেখানকার একজন ইন্টার্ন চিকিৎসককে গ্রেফতারের পর পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ওই হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন।

ওই হাসপাতালেরই ইন্টার্ন একজন নারী চিকিৎসকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সোমবার পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্পাই ক্যাম বা গোপন ক্যামেরা ব্যবহার করে নারীর অজান্তে ছবি তোলা বা ভিডিও করার এমন ঘটনা বাংলাদেশে এটাই প্রথম নয়।

যদি কোনো নারী এ ধরনের ঘটনার শিকার হন তবে তিনি কী করবেন? কোন আইনে প্রতিকার পাওয়া যাবে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *