কলকাতা: রাজ্যে মাদ্রাসা যাচাইয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রথম দফায় ২৫২ টি মাদ্রাসা বন্ধের নোটিস দিল রাজ্য সরকার (West bengal Goverment)। এবং ১০০ টি মাদ্রাসাকে শোকজ করা হল। ২৫২টি মাদ্রাসা মধ্যে অধিকাংশই খারিজি মাদ্রাসা বলে খবর। কলকাতা-সহ ২২ জুলাই মাদ্রাসা নিয়ে সমীক্ষা চালায় রাজ্য। সমীক্ষাটি চালিয়েছিল ‘সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতর। তার মধ্যে ২ হাজার ৩৯৬ টি মাদ্রাসায় প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেই বলে জানা যাচ্ছে।

বস্তুত, স্বীকৃতিহীন মাদ্রাসার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে উত্তরাখণ্ড সরকার। ইতিমধ্যেই সেখানে একাধিক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। সে রাজ্যের সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শুধু উত্তরাখণ্ড নয়, এবার বাংলাতেও কড়া পদক্ষেপ করা হয়েছে।

সম্প্রতি, জেলাশাসকদের একটি নির্দেশিকা পাঠানো হয়। সেখানে বলা হয়, অনুমোদিত, অননুমোদিত, নিবন্ধিত, অনিবন্ধিত, সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি ও সম্প্রদায়-পরিচালিত, সকল প্রকার মাদ্রাসাই এই সমীক্ষার আওতায় থাকবে। বর্তমানে কোন অবস্থায় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, কেমন পরিকাঠামো রয়েছে, শিক্ষাক্রম, ছাত্রছাত্রীদের তথ্য-সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে বলে জানা যাচ্ছে। ‘সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতর’ অভিযান চালিয়ে এরপর অনুমোদনহীন মাদ্রাসাগুলিকে বন্ধ করে দিল রাজ্যের সরকার।

মাদ্রাসাগুলিতে পড়াশোনা কেমন হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার জানিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, “বিধানসভায় যখন বিরোধী দলে ছিলাম, তখনও বলেছি, মাদ্রাসায় ৫৭১৩ কোটি টাকার যে অনুদান দেওয়া হচ্ছে, তাতে কতজন ছেলেমেয়ে তার সাহায্য পাচ্ছে? কতগুলো ছেলেমেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী আইএফএস, আইআরএস হচ্ছে, তা দেখা দরকার। টাকাগুলো কোথায় যাচ্ছে, মাদ্রাসায় আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে কি না, তা দেখা দরকার। কারণ আমরা চাই, বাংলায় নতুন সরকার যে উন্নয়নের রাস্তা নিয়েছে, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরাও যোগ দিক। একসঙ্গে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *