ডোনাল্ড ট্রাম্প কাালো কোট পরে পাশ ফিরে হেঁটে যাচ্ছেন

ছবির উৎস, Getty Images

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ গড়ে উঠছে তার পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা ঘিরে।

একটি নাটকীয় রাতের অভিযানে কারাকাসের শক্তিশালী সুরক্ষিত কম্পাউন্ড থেকে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে তিনি ভেনেজুয়েলাকে নিয়ে হুমকি বাস্তবায়ন করেছেন।

অভিযানটি বর্ণনা করতে গিয়ে ট্রাম্প তুলে ধরেন ১৮২৩ সালের মনরো ডকট্রিন এবং পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্যের প্রতিশ্রুতি—যেটিকে তিনি নতুন করে নাম দেন ‘ডনরো ডকট্রিন’।

গত কয়েক দিনে ওয়াশিংটন আরো যেসব দেশ বা ভূখণ্ড নিয়ে সতর্কবার্তা দিয়েছে, তার কিছু এখানে তুলে ধরা হলো।

গ্রিনল্যান্ড

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে গ্রিনল্যান্ডে—পিটুফিক স্পেস বেস। কিন্তু ট্রাম্প চান পুরো দ্বীপটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *