নতুন বেতন কাঠামো এই বছরের পহেলা জুলাই থেকে কার্যকর হবে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নতুন বেতন কাঠামো এই বছরের পহেলা জুলাই থেকে কার্যকর হবে

Published

পড়ার সময়: ৩ মিনিট

বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই বছরের জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে এতে জানানো হয়েছে।

শনিবার বিকালে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ নামে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পহেলা জুলাই ২০২৬ থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোর মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। দশম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত বেতনের ৫০ শতাংশ এই জুলাই থেকে কার্যকর হবে।

আপাতত এই বছরের ডিসেম্বর পর্যন্ত তারা এই হারে বেতন পাবেন।

গত ৩০শে জুন তারা সর্বশেষ যে বেতন পেয়েছিলেন, তার সাথে নতুন এই বর্ধিত বেতন যুক্ত হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *