নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, এ সময় তিনি কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।
এ ছাড়া নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ।
এ সময় ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ ও ববি হাজ্জাত ঢাকা-১৩ আসন থেকে বিএনপির প্রতীকে নির্বাচনের ঘোষণা দেন।
