যুদ্ধ বন্ধের দাবি জোরালো হয়ে উঠেছে ইসরায়েলে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, যুদ্ধ বন্ধের দাবি জোরালো হয়ে উঠেছে ইসরায়েলে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন যে, তিনি আগামী কয়েক দিনের মধ্যেই গাজায় থাকা জিম্মিদের মুক্তির বিষয়টি ঘোষণা দিতে পারবেন।

টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি একই সাথে বলেন, “হামাস নিরস্ত্র হবে এবং গাজা বেসামরিকীকরণ হবে—সহজ হোক আর কঠিন হোক, এটি অর্জিত হবেই”।

যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় সম্মত হয়ে হামাস শুক্রবার বিবৃতি দেওয়ার পর তিনি এই মন্তব্য করলেন। তবে হামাস যে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা চেয়েছে, তা নিয়ে তিনি কিছু বলেননি।

ওদিকে সোমবার থেকে যুদ্ধবিরতি নিয়ে পক্ষগুলোর মধ্যে মিশরে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *