স্যটেলাইট থেকে তোলা ছবিতে তেলের পাইপলাইন দেখা যাচ্ছে (বায়ে)

ছবির উৎস, Planet Labs PBC

ছবির ক্যাপশান, স্যটেলাইট থেকে তোলা ছবিতে তেলের পাইপলাইন দেখা যাচ্ছে (বায়ে)

Published

পড়ার সময়: ৪ মিনিট

মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার মধ্যেই ইরাক থেকে ছোড়া ড্রোন হামলার পর সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে।

ইরাক জানিয়েছে, তারা এ ঘটনায় একজন সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে এবং তদন্ত শুরু করেছে।

দেশটি স্বীকার করেছে যে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে চালানো ড্রোন হামলাটি ইরানের সীমান্তবর্তী তাদের একটি প্রদেশ থেকে পরিচালিত হয়েছিল।

সৌদি আরব এর আগে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের বিরুদ্ধে দেশটির তেল স্থাপনায় হামলার অভিযোগ করেছিল।

বারশ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি সৌদি আরবকে হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের সুযোগ দিয়েছে। দেশটি বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *