সাদা পোশাক পরা একজন ইহুদি ব্যক্তির সঙ্গে কথা বলছেন কালো ইউনিফর্ম পরা পুলিশের দুই সদস্য

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি সিনাগগে বা ইহুদিদের ধর্মীয় উপাসনালয়ে সন্ত্রাসী হামলায় হামলাকারীসহ মোট তিন জন নিহত হয়েছেন

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি সিনাগগ বা ইহুদিদের ধর্মীয় উপাসনালয়ে হামলাকারী ব্যক্তিতে সিরিয়ান বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক ছিলেন বলে চিহ্নিত করেছে পুলিশ।

সিনাগগে হামলাকারী ব্যক্তিকে পুলিশ জিহাদ আল-শামি নামে অভিহিত করেছে, যার ফলে বৃহস্পতিবার দুইজন ইহুদি নিহত এবং তিনজন আহত হয়েছেন।

সিরিয়ান বংশোদ্ভূত ৩৫ বছর বয়সী ব্রিটিশ নাগরিক আল-শামি হিটন পার্ক হিব্রু কনগ্রেগেশন সিনাগগের বাইরে লোকজনের ওপর গাড়ি চালিয়ে যান এবং পরে ছুরি নিয়ে উপস্থিত লোকজনকে আক্রমণ করেন। ঘটনাস্থলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং হামলাটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ বলে ঘোষণা করেছে তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *