অ্যানথ্রাক্সে অসুস্থ গরুর মাংসের সংস্পর্শে গেলে অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অ্যানথ্রাক্সে অসুস্থ গরুর মাংসের সংস্পর্শে গেলে অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের পীরগাছা উপজেলায় আটজনের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। ওই এলাকার কিছু বাড়ির ফ্রিজে রাখা গরুর মাংসেও অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত হয়েছে।

এছাড়া আরও দুটি উপজেলা থেকে সন্দেহভাজন রোগীদের নমুনা আইইডিসিআরকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন মোঃ রুহুল আমিন।

পীরগাছায় গত দেড় মাসে কয়েকটি ইউনিয়নের অন্তত ৩০ জন অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

তবে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছেন তিনি। যদিও অসুস্থ হয়ে তারা মারা গিয়েছিলেন ও অ্যানথ্রাক্সের উপসর্গ তাদের মধ্যেও কিছুটা ছিলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *