তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

ছবির উৎস, Screen Grab

ছবির ক্যাপশান, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে সরকারের কোন ধরনের মানসিকতা নেই:তথ্যমন্ত্রী

সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে সরকারের কোন ধরনের মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

মঙ্গলবার সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি বিষয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

ব্রাক্ষণবাড়িয়াতে কনসার্ট বন্ধ
প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, “আমরা প্রথম থেকে দেখছি আজকে থেকে
না, ৪০ বা ৫০ বছর ধরে দেখে আসছি যে, কালচারাল বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে একটা
গোষ্ঠী সব সময়ই এরকম করে। এটা বাংলাদেশে অনেক সময়ই হয়ে আসছে। বাংলাদেশ এমন একটা
দেশ যেখানে আমরা জানি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের পাশে কীভাবে থাকতে হয়।
কিছু কিছু মানুষ ওভার রিঅ্যাক্ট করে।”

পুলিশ কনসার্টের পারমিশন
বাতিল করেছে মানে সরকার সহযোগিতা করেনি এমন প্রশ্নে মি. পার্থ বলেন, ” নট নেসেসারিলি, কনসার্ট
বাতিল হওয়া মানেই যে সরকার সহযোগিতা করেনি। মেবি সেখানে সিকিউরিটি ইস্যু ছিল আরো
অনেক কিছু ছিল সেটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানতে পারব। মাঝে
মাঝে কনসার্ট অন্যান্য ডিফারেন্ট কারণেও বাতিল করা হয়, নট নেসেসারি কারো
অবজেকশনের কারণে।”

“আমাদের সরকারের তরফ থেকে এই ধরনের কোন মানসিকতা নেই যে কালচারাল কোন ব্যাপারে বাধা বা বিঘ্ন এইরকম” বলেন তথ্যমন্ত্রী মি. পার্থ।

গণমাধ্যমের স্বাধীনতা
প্রসঙ্গে এক প্রশ্নে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, “গণতন্ত্র বিশ্বাস
করাটা আসলে মানসিকতার ব্যাপার, এটা সিস্টেমের ব্যাপার না। ১৭ বছর দেখেছি সমালোচনা
নেয়ার মানসিকতা ছিল না।”

“আমরা কাউকে নিয়ন্ত্রণ করবো
না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না। আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা
অংশ” বলেন তথ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *