Delhi NCR Rain Update: সোমের পর মঙ্গলেও বৃষ্টি বিপর্যস্ত রাজধানী দিল্লি সহ এনসিআর এলাকা। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় একটানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন। কতদিন পর্যন্ত চলবে এই বৃষ্টি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

মঙ্গলবারও দিল্লি-এনসিআর এলাকায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত। মুষলধারে বৃষ্টির ফলে অনেক এলাকা প্লাবিত হওয়ার একদিন পরও জমা জলে অব্যাহত দুর্ভোগ। রাজধানীর বিভিন্ন এলাকায় অতিভারী বৃষ্টির কারণে এখনও নামেনি রাস্তা থেকে জল। ফলে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থাও। জলের মধ্যে গাড়ি আটকে পড়ায় তা ঠেলে সরাতে হচ্ছে। ফলে অব্যাহত দুর্ভোগ।

বৃষ্টির জেরে রাস্তাঘাট যেমন জলে ডুবে গিয়েছে। তেমনই স্কুল-কলেজ ও বিভিন্ন অফিস চত্বর জলমগ্ন হয়ে পড়ায় জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে পঠনপাঠন এবং কাজকর্ম অব্যাহত রাখতে সোমবারই ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিয়েছিলো। মঙ্গলবারও একই নির্দেশ কার্যকর রয়েছে।

জানা গিয়েছে, একটানা অতিভারী বৃষ্টির জেরে দিল্লি-এনসিআর ও গুরগাঁও এলাকা জলমগ্ন হয়ে পড়ায় যোগাযোগ ব্যাবস্থা বিছিন্ন হয়ে পড়েছে। জলের নীচে রাস্তাঘাট চলে যাওয়ায় সমস্যা হচ্ছে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাতেও। ফলে পড়ুয়াদের ও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীদের যাদের বাড়ি থেকে কাজ করা সম্ভব তাদের ওয়ার্ক ফ্রম হোম করার কথা জানিয়েছে প্রশাসন।

মুষলধারা বৃষ্টির ফলে জলের তলায় আন্ডারপাস। নিকাশী ব্যবস্থা থমকে যাওয়ায় জমা জল দ্রুত বের করতে কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। দ্রুত জন পরিষেবা স্বাভাবিক করতে চলছে জোর কদমে কাজ।

#WATCH | New Delhi: Heavy rain lashed the national capital, leading to severe waterlogging at the AIIMS flyover loop. pic.twitter.com/z94WlvE0FO

— ANI (@ANI) August 25, 2026

#WATCH | Delhi: Severe waterlogging witnessed in parts of the national capital after heavy rainfall; visuals from near AIIMS pic.twitter.com/ahNoiyWx8x

— ANI (@ANI) August 25, 2026

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *