১২ কেজি সিলিন্ডারের দাম বৃদ্ধির পর এখন ১৮৩৭টাকা
ছবির ক্যাপশান, ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানোর পর এখন সেটা হয়েছে ১৮৩৭ টাকা

    • Author, আবুল কালাম আজাদ
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৯ মিনিট

বাংলাদেশে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে এলপিজি বাজারে একটা সংকট এবং অতিরিক্ত দাম বৃদ্ধি নিয়ে যে অস্থিরতা দেখা গেছে সেটি সরকারিভাবে গ্যাসের দাম বাড়ানোর পরেও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

ধারণা করা হয়েছিল নতুন দাম নির্ধারণের পর গ্যাসের দাম নিয়ে সমস্যার সমাধান হবে, কিন্তু বাজার ঘুরে দেখা গেছে এখনো নির্ধারিত দামের চেয়ে বেশি দরে গ্যাস বিক্রি হচ্ছে। এছাড়া সরবরাহ ঘাটতির অভিযোগ এখনো রয়েছে।

বর্তমানে বাংলাদেশে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বিইআরসি’র এই দামের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। তবু বাস্তবতা হলো কমিশন নির্ধারিত দামে বাংলাদেশ গ্যাস পাচ্ছে না সাধারণ মানুষ।

গৃহস্থলীর রান্নার গ্যাসে গ্রাহকদের এক সিলিন্ডার গ্যাস পেতে দুই হাজার ২০০ থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে, যার প্রমাণ মিলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *