এ বছর এসএসসিতে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, এ বছর এসএসসিতে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

চার লাখের বেশি শিক্ষার্থীর কাছ থেকে জমা পড়েছে ১৩ লাখের কাছাকাছি আবেদন। জিপিএ-৫ পাওয়া ৩০ হাজারের বেশি শিক্ষার্থীও রয়েছেন এই তালিকায়।

পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষা বা পুনরায় মূল্যায়নের জন্য এই আবেদন করেছেন এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের শিক্ষার্থীরা।

এত বিশালসংখ্যক শিক্ষার্থীর খাতা চ্যালেঞ্জ করে আবেদনের বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে। এসব আবেদন নিষ্পত্তি করতে কত সময় লাগতে পারে এই বিষয়টিও সামনে আসছে।

এছাড়া এবার যেহেতু খাতা পুনঃনিরীক্ষার বদলে পুনর্মূল্যায়ন করা হবে, সেক্ষেত্রে নম্বর বৃদ্ধির পাশাপাশি, কমতেও পারে কিনা, এমন প্রশ্নও উঠছে।

শিক্ষাবোর্ড সংশ্লিষ্ট অনেকে বলছেন, প্রতিবছরই পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়ে। কিন্তু বোর্ড পরীক্ষায় এত বিশাল সংখ্যক শিক্ষার্থীর খাতা চ্যালেঞ্জের ঘটনা এবারই প্রথম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *