Cal HC On OBC Certificates: ২০১০ সালের আগে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট বৈধ থাকলেও তারপর থেকে তৃণমূল জমানায় ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী জানালো আদালত ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের আমলে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। ওবিসি-এ এবং ওবিসি-বি সার্টিফিকেট বলে আর কিছু থাকবে না, বুধবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। তবে ২০১০ সালের আগে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট বৈধ বলে বিবেচিত হবে জানিয়েছে আদালত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত ওবিসি-এ এবং ওবিসি-বি সার্টিফিকেট বুধবার বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। ওবিসি-এ এবং ওবিসি-বি সার্টিফিকেট বলে আর কিছু থাকবে না বলে বুধবার এই নির্দেশ দেয় বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি প্রথমবার ক্ষমতায় এসে ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটাগরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওবিসি-তে আর কোনও আলাদা করে ক্যাটাগরি থাকবে না, শুধুমাত্র ওবিসি থাকবে বলেই ঘোষণা করে রাজ্য সরকার। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের আমলে ওবিসি-তে তৈরি হওয়া ক্যাটাগরি-এ ও ক্যাটাগরি-বি বুধবার বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট।

২০১০ সালে ওবিসি-কে ‘এ’ এবং ‘বি’ দু’টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। তৃণমূল সরকারের আমলে নতুন ৬৬ টি সম্প্রদায়কে ওবিসি-এর অন্তর্ভুক্ত করা হয়। তারপরই ওবিসি শংসাপত্রে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। ২০২৪ সালে রাজ্যে ২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সঙ্গে নতুন ৬৬ সম্প্রদায়কে অন্তর্ভুক্তিও বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরই তৃণমূল সরকার ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটাগরির তালিকায় নতুন করে রদবদল করে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে তৃণমূল সরকার। শীর্ষ আদালত সেই মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়।

সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় সরকারি নির্দেশিকা মোতাবেক ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতায় এসে বিজেপি ওবিসি-তে সমস্ত ক্যাটাগরি তুলে দিয়ে একটাই ক্যাটাগরি রাখার সিদ্ধান্ত নয়। শুধু তাই নয়, তৃণমূল সরকার ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করেছিল। বিজেপি সরকার সেটাকে কমিয়ে আবার ৭ শতাংশে নিয়ে আসে। এবং বিগত সরকার সুপ্রিম কোর্টে যে মামলা করেছিল সেই মামলাও প্রত্যাহার করে নেয় বর্তমান বিজেপি সরকার। বর্তমান সরকার ৭৪ টি সম্প্রদায়কে বাদ দিয়ে ৬৬ টি জনজাতিকে রেখে নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছে।তাই তৃণমূল সরকারের আমলে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে ২০১০ সালের আগে রাজ্যে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেটগুলো বৈধ বলেই বিবেচিত হবে।

Source link