আলোর বিপরীতে ধারণ করা এক যুগলের প্রতীকী ছবি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে তুললে বা ছড়িয়ে দিলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে

স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ, সংরক্ষণ এবং মুহূর্তেই অন্যের কাছে পাঠানো এখন অনেক সহজ। তবে প্রযুক্তির এই সহজলভ্যতার সঙ্গে বেড়েছে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগও।

সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি তার সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ও গোপনীয় ছবি অনুমতি ছাড়া তার প্রেমিকের কাছে পাঠিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমে এসেছে, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে হল প্রশাসন এবং ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে এ ধরনের ঘটনা বাংলাদেশে নতুন নয়। প্রায়ই কারও সম্মতি ছাড়া ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ, সংরক্ষণ বা অন্যের কাছে পাঠানোর অভিযোগ সামনে আসে।

সাম্প্রতিক কয়েক মাসেও ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশ নিয়ে একাধিক ঘটনা আলোচনায় এসেছে। কখনও কোনো অভিনেতার পরিবারের সদস্যকে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিও, কখনও জনসমক্ষে ধারণ করা ভিডিও নিয়ে বিতর্ক, আবার কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব বা তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *