অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ৮ই অগাস্ট শপথ নিয়েছিলেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ৮ই অগাস্ট শপথ নিয়েছিলেন

Published

পড়ার সময়: ৭ মিনিট

বাংলাদেশে ২০২৪ সালের ৫ই অগাস্টে গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরের তিন দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না, যার জের ধরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল চরম বিশৃঙ্খলা।

আইনশৃঙ্খলার চরম অবনতির মধ্যে তখন দেশের বিভিন্ন কারাগারে সংঘাত ও বন্দিদের পলায়নের ঘটনাও ঘটেছিল।

এমন পরিস্থিতির মধ্যেই আটই অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের শপথ পড়ান তখনকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শেখ হাসিনার পদত্যাগের পর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের মাঝের এই তিন দিনেও রাষ্ট্রপতির আদেশে সংসদ বিলুপ্তি, সামরিক ও বেসামরিক প্রশাসনে নানা বদলি-পদত্যাগের নানা ঘটেছে।

কিন্তু এসব সিদ্ধান্তগুলো কারা কীভাবে নিয়েছে সেটি এখনো অনেকের কাছে বড় প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *