বাংলাদেশ থেকে নির্বাসিত হতে হয়েছিল তাঁকে। ১৯ বছর পর কলকাতায় পা দিয়ে নিজের দেশের কথা মনে করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। শনিবার রবীন্দ্রসদনে বইপ্রকাশ অনুষ্ঠানে তসলিমা বলেন, “রাষ্ট্র আমাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু আমার ভিতর থেকে দেশকে সরাতে পারেনি। এক বাংলায় আমার জন্ম আরেক বাংলায় ঘর খুঁজে পেয়েছিলাম। বাংলাকে কোনওদিন এপার ওপার বলে ভাবিনি। কাঁটাতার ভূখণ্ডকে ভাগ করতে পারে, ভাষাকে নয়। আমার বই দ্বিখণ্ডিত নিষিদ্ধ হয়েছিল, হাইকোর্ট সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল।” আর কী বললেন তিনি?
