বাড়ির বড়রা বলেন, কেউ নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ রক্ষা করা উচিত। কিন্তু, অনেক সময় সমস্যার কারণে নিমন্ত্রণরক্ষা সম্ভব হয় না। অথচ, এরকম কখনও শুনেছেন যে নিমন্ত্রণরক্ষা না করার জন্য জরিমানা দিতে হয়েছে? অবাক হলেও বাস্তবে তেমনটাই ঘটেছে। হুগলির চুঁচুড়া পুরসভায় একটি পোস্টার ঘিরে হইচই পড়ে গিয়েছে। পোস্টারে লেখা, বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে নিমন্ত্রণ করার পরেও যাঁরা আসেননি, তাঁদের ৫০০ টাকা জরিমানা দিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে জোর আলোচনা শুরু হয়েছে।
