
ডানকুনি স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কারণে ১ ও ২ অগস্ট একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল জানিয়েছে, ১ অগস্ট রাত থেকে ২ অগস্ট ভোর পর্যন্ত ৬ ঘন্টার ট্রাফিক ব্লকের কারণে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের মোট ৮টি ট্রেন বাতিল থাকবে।
অগস্টের শুরুতেই ফের বাতিল হতে চলেছে লোকাল ট্রেন। ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কারণে হাওড়া, শিয়ালদহ-সহ একাধিক স্টেশন থেকে ট্রেন বাতিল হতে চলেছে। শনিবার ও রবিবার ট্রেন বাতিল থাকবে। রেল কর্তৃৃপক্ষ জানিয়েছে, ১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘন্টার ট্রাফিক ব্লক থাকবে।
হাওড়া ডিভিশনে দুটো দিন মোট ৮টি ট্রেন বাতিল হবে। তালিকা অনুসারে, ১ অগস্ট শনিবার হাওড়া থেকে বাতিল করা হবে ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ ট্রেন। বারুইপাড়া থেকে বাতিল হবে ৩২৪১৪ ট্রেন, শিয়ালদহ থেকে বাতিল ৩২৪১৩ ট্রেন, মসাগ্রাম থেকে ৩৬০৮৮ ট্রেন বাতিল থাকছে, বর্ধমান থেকে ৩৬৮৬০ ট্রেন বাতিল হবে। রবিবার ২টো ট্রেন বাতিল হবে। হাওড়া থেকে বাতিল হবে ৩৬৮১১ ট্রেন। বর্ধমান থেকে বাতিল হবে ৩৬৮১২ ট্রেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল ১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘন্টার ট্রাফিক ব্লক থাকবে।
২৪ জুলাই হাওড়া ডিভিশনে, নন ইন্টারলকিংয়ের জন্য চারদিন রেল পরিষেবা ব্যাহত হয়েছিল। বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত টানা ৬০ ঘন্টা নন-ইন্টারলকিং-র কাজের জন্য একগুচ্ছ লোকাল বাতিল হয়েছে।
এবার ফের এল খারাপ খবর। এবার শনি ও রবিবার বাতিল হবে ৮টি ট্রেন। ১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘন্টার ট্রাফিক ব্লক থাকবে। সে কারণে হাওড়া, শিয়ালদহ-সহ একাধিক স্টেশন থেকে ট্রেন বাতিল হতে চলেছে।
