এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ।

এনসিপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’য় হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে ১৪৪ ধারা জারির মধ্যেই সেখানে যাচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত বলেন, মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতৃবৃন্দের গাড়ি আটকে দিয়েছে পুলিশ।

গতকালকের হামলার ঘটনার প্রতিবাদে বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করার পর জেলায় ১৪৪ ধারা জারি হয়েছে। এতে হবিগঞ্জে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *