বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে হাজারো ব্যবহারকারী ডেস্কটপ ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। তবে মোবাইল অ্যাপ স্বাভাবিকভাবে কাজ করায় সমস্যা মূলত ডেস্কটপ সংস্করণেই সীমাবদ্ধ বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৯ জুলাই) এ সমস্যার খবর বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করে।

অনেক ব্যবহারকারী জানান, ডেস্কটপ ব্রাউজারে ফেসবুকে লগইন করা বা অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। একই ধরনের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে।

ওয়েবসাইট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরে রোববার বিকেল ৪টা পর্যন্ত ৩ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে বলে জানা গেছে।

এদিকে, প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ বিভ্রাটের কারণ বা কবে নাগাদ এটি পুরোপুরি সমাধান হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *