আর্লিং হালান্ড ড্রাম বাজাচ্ছেন এক হাতে, পেছনে মাঠে বসে নৌকার দাঁড় টানার ভঙ্গিতে নরওয়ের অন্য ফুটবলাররা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছে নরওয়ে যা তাদের পুরো জাতিকে ফুটবল উন্মাদনায় যুক্ত করেছে

নিশীথ সূর্যের দেশ নরওয়ে এবারের বিশ্বকাপ ফুটবলে হুট করেই যেন এক পরাশক্তিতে পরিণত হয়েছে, আর এর কারণ শুধু আর্লিং হালান্ড নন।

ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার, যিনি টুর্নামেন্টে ইতোমধ্যে সাতটি গোল করেছেন, মার্টিন ওডেগার্ডের সঙ্গে দলের সবচেয়ে পরিচিত মুখ। ওডেগার্ড একই সঙ্গে আর্সেনাল ও জাতীয় দলের অধিনায়ক।

তবে নরওয়ের যুব উন্নয়ন ব্যবস্থার সফলতা ফুটে উঠছে, এমন মুখ কেবল তারাই নন। বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে ১৭ জন খেলোয়াড় ইউরোপের শীর্ষ চার লিগে খেলেন – প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লা লিগা ও সিরি আ।

তাদের বেশিরভাগই নরওয়ের জাতীয় যুব ফুটবল প্রশিক্ষণ ব্যবস্থা ন্যাশনাল টিম স্কুল (এনটিএস)-এর তত্ত্বাবধানে বেড়ে উঠেছেন। এই কাঠামোটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়।

১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের পর ২৮ বছর বিশ্বকাপের বাইরে ছিল নরওয়ে। কিন্তু ২০২৬ সালে বিশ্বকাপ আসরে ফিরেই নরওয়ে কোয়ার্টার-ফাইনালে চলে গেছে এবং ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে শনিবার। এর আগে তারা নকআউট পর্বে আইভরি কোস্ট ও ব্রাজিলকে হারিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *