ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও তার বাবা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি

ছবির উৎস, EPA/Shutterstock

Published

পড়ার সময়: ৪ মিনিট

ইরান তাকে হত্যার পরিকল্পনা করছে- গণমাধ্যম প্রকাশিত এমন খবর সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এমন কোনো হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সেনাবাহিনী ইরানের “সব এলাকাকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেবে এবং ধ্বংস করবে”।

শনিবার ভোরে ট্রুথ সোশ্যালে এই প্রতিক্রিয়া জানান ট্রাম্প।

ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য গণমাধ্যম এ সপ্তাহে জানায়, ইসরায়েল ওয়াশিংটনকে এমন গোয়েন্দা তথ্য দিয়েছে যাতে বলা হয়েছে, ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যার একটি পরিকল্পনা তৈরি করেছে।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতেও জড়ো হওয়া মানুষের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি প্রতিশোধ এবং ট্রাম্পকে হত্যার প্রকাশ্য আহ্বান জানানো হয়েছিল।

ট্রাম্পের হুমকি সামনে আসার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি একটি লিখিত বার্তা প্রকাশ করেন, যেখানে বলা হয় তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়া “অবশ্যম্ভাবী”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *