নাসির হোসেন ও তামিমা সুলতানা

ছবির উৎস, ScreenGrab

ছবির ক্যাপশান, বুধবার আদালতে প্রবেশের সময় নাসির হোসেন ও তামিমা সুলতানা

ব্যাভিচার ও মানহানির অভিযোগে মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী
তামিমা সুলতানাকে খালাস দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
জশিতা ইসলাম এ রায় দেন। সংশ্লিষ্ট আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

রায় ঘোষণা উপলক্ষে নাসির ও তামিমা আজ আদালতে হাজির হন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছিল যে, তামিমা সুলতানা তার সাবেক স্বামী রাকিবের সাথে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই নাসির হোসেনকে বিয়ে করেছেন; যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ।

ঐ অভিযোগে আরো উল্লেখ করা হয় যে, নাসির হোসেন তামিমা সুলতানাকে ‘প্রলুব্ধ’
করেছেন।

রায়ের পর আদালতে উপস্থিত সাংবাদিকদের কাছে নাসির হোসেন ও তামিমা সুলতানার পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

বাদি রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, এই রায়ে বাদিপক্ষ ‘সংক্ষুব্ধ’ ও তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

চার বছর আগে ২০২১ সালে বাংলাদেশ জাতীয় দলের সাবেক
ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটান
ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেছিলেন রাকিব
হাসান। মি. হাসান তামিমা সুলতানার সাবেক স্বামী।

বাদির অভিযোগ ছিল, তামিমা সুলতানা তার
সাথে বিবাহবিচ্ছেদ না করেই নাসির হোসেনকে বিয়ে করেছেন।

মামলার আবেদনে বলা হয়েছিল রাকিব
হাসান ও তামিমা সুলতানা ২০১১ সালের ২৬শে ফেব্রুয়ারি তিন লাখ এক টাকা দেনমোহরে
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

পরবর্তীতে তাদের ঘরে এক কন্যা
সন্তানের জন্ম হয় যার বয়স এখন আট বছর।

২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি
নাসির হোসেন ও পেশায় কেবিন ক্রু তামিমা সুলতানার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বাদীর নজরে
আসে বলে উল্লেখ করা হয় মামলার আবেদনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *