মেটা-র সিইও মার্ক জাকারবার্গ

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, মেটা-র সিইও মার্ক জাকারবার্গ

সোশ্যাল মিডিয়া কোম্পানি মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার বা ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছেন নিউ মেক্সিকোর একজন মার্কিন বিচারক।

টাকার হিসাবে যেটা প্রায় ৭০ হাজার কোটি টাকা।

বৃহৎ এই সোশ্যাল মিডিয়া কোম্পানিকে ‘জনদুর্ভোগের’ বিষয় হিসেবে অভিহিত করে বায়ুদূষণের সঙ্গে তুলনা করেছেন বিচারক ব্রায়ান বিয়েডশেইড। এছাড়া, জরিমানার এই অর্থ, ভবিষ্যৎ ক্ষতি কমানোর উদ্দেশ্যে তৈরি একটি তহবিলে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

এই মামলায় প্রতিষ্ঠানটিকে আগেও ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল, যার অতিরিক্ত হিসেবে এই রায় এসেছে।

অর্থাৎ সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ ৯৪২ মিলিয়ন ডলার। যা ডলার ও টাকার বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় এক লাখ ১৭ হাজার কোটি টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *