সলিমপুরের উপকূলে জেলেদের তৎপরতা

ছবির উৎস, Mashiul Alam Mehedi

ছবির ক্যাপশান, সলিমপুরের উপকূলে জেলেদের তৎপরতা

বাংলাদেশের পটুয়াখালী জেলার কুয়াকাটা এবং চট্টগ্রামের সলিমপুর কাট্টলি সমুদ্র সৈকত এলাকায় ‘সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদফতরের ব্লু ইকনমি বিভাগ ও সমুদ্র বিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন, এটি সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণে এবং সমুদ্র সম্পদের ব্যবস্থাপনার জন্য দারুণ সহায়ক হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে এখন বাংলাদেশের সংরক্ষিত সামুদ্রিক এলাকার সংখ্যা দাঁড়ালো ছয়টিতে, যার ফলে দেশের সমুদ্রসীমার দশ শতাংশ এলাকা সংরক্ষিত করার যে বাধ্যবাধকতা রিও কনভেনশনে বলা হয়েছিল তা পূরণ হলো।

প্রসঙ্গত, পরিবেশ রক্ষা বিষয়ে জাতিসংঘের তিনটি কনভেনশন বা চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এগুলো রিও কনভেনশন হিসেবে পরিচিত। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ধরিত্রী সম্মেলন’-এ এগুলো গৃহীত হয়েছিল।

সামুদ্রিক মৎস্য আইন ২০২০ অনুযায়ী সরকার বাংলাদেশের সামুদ্রিক মৎস্য জলসীমার মধ্যে যেসব এলাকায় জলজ উদ্ভিদ ও প্রাণীকুল সংকটাপন্ন বা বিলুপ্তির ঝুঁকির মধ্যে আছে যেসব এলাকা কিংবা যেসব এলাকায় সামুদ্রিক জলজ জীব ক্রমহ্রাসমান পর্যায়ে আছে সেসব এলাকাকে ‘সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ ঘোষণা করতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *