শহরের আকাশে রঙিন সূর্যাস্ত

ছবির উৎস, Getty Images

ঢাকার ইস্কাটনের বাসিন্দা ও একজন বেসরকারি চাকরিজীবী ইয়াসমিন ইসলাম মাসের খরচের হিসাব মিলাতে গিয়ে দেখেন, নিত্যপণ্য থেকে শুরু করে প্রায় সবকিছুর দামই এখন বাড়তি। এর মাঝে নতুন করে বিদ্যুতের দাম বাড়ার খবর তাকে আরও উদ্বিগ্ন করে তুলেছে।

“এমনিতেই মাস শেষে নানা ধরনের বিল দিতে শেষ আমরা। এখন যদি আবার বিদ্যুতের দাম বাড়ে, তাহলে এই হিসাবের টাকায় সংসার চালানো আরও কঠিন হবে,” বলছিলেন তিনি।

শুধু মিজ ইসলাম নন, বিদ্যুতের সম্ভাব্য মূল্যবৃদ্ধির খবরে অনেক পরিবারই চিন্তিত।

যদিও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে বিবিসি বাংলাকে জানিয়েছেন, যদি শেষ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়-ও, তাহলে সাধারণ গ্রাহকদের সুরক্ষা দেওয়ার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিবে।

একই সঙ্গে সরকার আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ করে দেওয়ার মতো বিদ্যুৎ সাশ্রয়ী পদক্ষেপ ফিরিয়ে এনেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *