নারীদের নিয়ে যাওয়া একটি গাড়িকে নির্দেশনা দিচ্ছেন সেনারা।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ইসরায়েলি সেনাবাহিনী এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পর বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে যাচ্ছে।

লেবানন জানিয়েছে, দেশটির সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে ইসরায়েলের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। সেইসাথে মার্কিন পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলও লেবানের রাজধানী বৈরুতের ওপর আর হামলা চালাবে না।

যুক্তরাষ্ট্রে অবস্থিত লেবানন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, “পারস্পরিক হামলা বন্ধের” মার্কিন প্রস্তাবে হেজবুল্লাহ সম্মতি দিয়েছে বলে তারা নিশ্চিত হয়েছে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এ সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে, তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, “হেজবুল্লাহ যদি আমাদের শহরগুলো ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে বৈরুতের ওপর হামলা চলবে।”

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি নেতানিয়াহু ও হেজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবংউভয় পক্ষ “সব ধরনের গোলাগুলি বন্ধে” সম্মত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *