মাছ উৎপাদনে বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি বাংলাদেশ

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, মাছ উৎপাদনে বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি বাংলাদেশ

    • Author, সজল দাস
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৫ মিনিট

বহুল প্রচলিত প্রবাদ ‘মাছে-ভাতে বাঙালি’ বাঙালি জাতিসত্তার এক অবশ্যম্ভাবী পরিচয় বহন করে আসছে বহু বছর ধরে। ফলে বাঙালির পাতে নানা রেসিপিতে মাছ ঘুরেফিরে থাকেই।

সাম্প্রতিক দশকগুলোতে প্রয়োজন মেটাতে বাংলাদেশে মাছ চাষের পরিসর বেড়েছে। ফলে মাছ উৎপাদন এবং এর রপ্তানিও বাড়ছে।

কিন্তু খেতে বসে অনেকেই অভিযোগ করেন চাষের মাছে গন্ধ পান তারা – এক ধরনের কাদা-কাদা কিংবা স্যাঁতসেঁতে গন্ধ।

এমনকি তাজা দেখে বাজার থেকে মাছ কেনার পর ধুয়ে-কেটে, রান্নার সময় নাকে লাগে গন্ধ, যা লেবু, লবন, হলুদ, আদা-রসুন দিয়ে ধুয়েও পুরোপুরি দূর হয় না।

জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন বা এফএও এর ‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ২০২৬’ প্রতিবেদন অনুযায়ী, মাছসহ জলজ প্রাণী উৎপাদন বা চাষে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *