সৌদি আরবে এই কারখানাতে আগুন লেগে ১৬জনের মৃত্যুর খবর পাওয়া গেছে

ছবির উৎস, হাবিবুর রহমান হাবিব

ছবির ক্যাপশান, সৌদি আরবে এই কারখানাতে আগুন লেগে ১৬জনের মৃত্যুর খবর পাওয়া গেছে

Published

পড়ার সময়: ৪ মিনিট

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

নিহতদের মধ্যে ১১ জনের বাড়ি উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁর আত্রাই উপজেলায় বলে তথ্য পাওয়া গেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

তবে প্রবাসী কল্যান মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে আত্রাইয়ের ১৩ জন রয়েছেন।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ওই দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *