এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতীয় পার্টি অন্তর্বর্তী সরকারের অধীনে কোন নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। বুধবার ১৫ অক্টোবর বিকেলে এক সংবাদ সম্মেলনে জিএম কাদের এটি স্পষ্ট করেন।

তিনি অভিযোগ করেন, বিদেশি স্বার্থে দেশকে ধ্বংসের প্রক্রিয়া চলছে, যার জন্য দ্রুত তত্বাবধায়ক সরকার গঠন করে পরিস্থিতির পরিবর্তন চাইছে জাপা।

সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে জিএম কাদের বলেন, অর্ধেকের বেশি মানুষকে ভোট পরিকল্পনার বাইরে রেখে দেশকে গৃহযুদ্ধের দিকে নিতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার।

সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রেখে আগামী নির্বাচনের জন্য নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান তিনি।

চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টি আগ্রহী নয় জানিয়ে জিএম কাদেরের দাবি, এসব তৎপরতা বৈধতা পাবে না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারপ্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *