টাকা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, এক দশকেরও বেশি সময় পর নতুন পে-স্কেল পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

“এক সপ্তাহের জায়গায় দুই সপ্তাহ পার হয়ে যাচ্ছে, কিন্তু গেজেটের কোনো খবর নাই। সেজন্যই সবার মধ্যে একটা উদ্বেগ কাজ করছে যে, আবার কোথায় আটকালো!,” বিবিসি বাংলাকে বলছিলেন নামপ্রকাশে অনিচ্ছুক সরকারি একজন কর্মকর্তা।

তিনি যে উদ্বেগের কথা বলছেন, সেটি তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি না হওয়াকে কেন্দ্রে করে।

কর্মকর্তারা বলছেন, পাঁচ বছর পর পর তাদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করার কথা থাকলেও গত দশ বছর সেটি হয়নি।

সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গত পহেলা সেপ্টেম্বর নতুন বেতন কাঠামো ঘোষণা করে বাংলাদেশের সরকার। মন্ত্রসভায় অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে সেটি জানানোও হয়। সপ্তাহখানেকের মধ্যেই সেটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হতে পারে বলে তখন ইঙ্গিত দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

কিন্তু প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়নি। ফলে সরকারি চাকরিজীবীদের অনেকের মধ্যেই বিষয়টি নিয়ে উদ্বেগ ও হতাশা লক্ষ্য করা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *