সাইবার স্পেসে জালিয়াতি কিংবা সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণাকে শাস্তিযোগ্য করা হয়েছে, ছবি প্রতীকী
ছবির ক্যাপশান, সাইবার স্পেসে জালিয়াতি কিংবা সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণাকে শাস্তিযোগ্য করা হয়েছে, ছবি প্রতীকী

বাংলাদেশের সাইবার সুরক্ষা আইনের সংশোধনীর খসড়ায় থাকা কিছু প্রস্তাবনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এগুলো আইনে শেষ পর্যন্ত বহাল থাকলে ‘সাইবার স্পেস নজরদারি ও জবাবদিহিহীন নিপীড়নের ভুবনে’ পরিণত হবে।

তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, খসড়াটি এখনো আলোচনার পর্যায়ে আছে এবং সরকার এটিকে এমনভাবে তৈরি করতে চায় যাতে আইনটি ভবিষ্যতে কোনো ধরনের হয়রানির কাজে অপব্যবহার না হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত জুনে জাতীয় সংসদে জানিয়েছিলেন, বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন-২০২৩ রহিত করে সাইবার সুরক্ষা নিশ্চিত করতে নতুন অধ্যাদেশ জারি করেছিল।

পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশটি সাইবার সুরক্ষা আইন ২০২৬ নামে পাশ হলেও তখনি সরকারের দিক থেকে পরবর্তীতে আইনে আরও সংশোধনী আনার পরিকল্পনার কথা বলা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *