একজন লোক একটি ছুড়ি হাতে ঘোলাটে কাঁচের দেয়ালের অন্য পাশে দাঁড়িয়ে আছে, প্রতীকী ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সিরিয়াল কিলার রসু খাঁ’র বিরুদ্ধে ১১টি মামলার কোনোটিরই চূড়ান্ত বিচার হয়নি (প্রতীকী ছবি)

ঢাকার মিরপুরে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিতে চলছে নানা কর্মসূচি। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই পরিবারের সাথে দেখা করে দ্রুত বিচারের আশ্বাস দিচ্ছেন।

তবে বাংলাদেশে গত দুই দশকে খুন ও ধর্ষণের আলোচিত এমন অনেক ঘটনায় বিচার দীর্ঘদিন ধরে চলেছে বা চলছে এবং কিছু ক্ষেত্রে সাজা কার্যকর হতেও বছরের পর বছর চলে যাচ্ছে; এমন অবস্থায় রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

এসবের মধ্যে একটি আলোচিত ঘটনা – চাঁদপুরের ‘সিরিয়াল কিলার’ রসু খাঁ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সংবাদ মাধ্যমে তার নাম আবারো উঠে এসেছে আলোচনায়।

১১জন নারীকে হত্যা এবং হত্যার আগে ধর্ষণের মতো অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এখন থেকে ১১ বছর আগে, ২০১৫ সালে অধস্তন আদালতে ধর্ষণ ও হত্যার একটি মামলায় তার সাজা হয়েছিল। ওই ঘটনার ৯ বছর পর ২০২৪ সালে উচ্চ আদালতেও তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *