২০২৬ সালের ২০শে মে দামেস্কে তোলা এই প্রতীকী ছবিতে একটি স্মার্টফোনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার এক্স অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, তাকে পারফিউম উপহার দেওয়ার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পারফিউম উপহার দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এক্সে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার পোস্ট

Published

পড়ার সময়: ৮ মিনিট

বুধবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধান আহমেদ আল শারা একটি ছবি প্রকাশ করেন। এক্সে ছবিটি পোস্ট করে তিনি লিখেন, ছবিতে দেখা যাওয়া উপহারটি তাকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উপহার হিসেবে তিনি “ট্রাম্প ফ্র্যাগর‍্যান্স” ব্র্যান্ডের “ভিক্টরি ৪৫-৪৭” নামের দু’টি পারফিউম পেয়েছেন।

আল শারা তার এক্স অ্যাকাউন্টে যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে পারফিউমের বোতল দু’টির সামনে হোয়াইট হাউজের সিল ও ট্রাম্পের স্বাক্ষরযুক্ত একটি কার্ড দেখা যায়।

কার্ডে লেখা ছিল, “আহমেদ, তোমাকে এই পারফিউম দেওয়ার সময় তোলা ছবিটি নিয়ে এখন সবাই কথা বলছে। আগেরটি শেষ হয়ে গেলে ব্যবহার করার জন্য আরও একটি পাঠালাম।”

ছবিটি পোস্ট করে আল শারা লিখেন, “কিছু সাক্ষাৎ শুধু স্মৃতি রেখে যায়, কিন্তু আমাদের সাক্ষাৎ রেখে গেছে বিশেষ এক সুগন্ধ।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *