হাটে বিক্রির জন্য আসা এতো গরুর মধ্যে চিনে নেয়া জরুরি কোনটা সুস্থ।

ছবির উৎস, আবু সুফিয়ান জুয়েল

ছবির ক্যাপশান, হাটে বিক্রির জন্য আসা এতো গরুর মধ্যে চিনে নেয়া জরুরি কোনটা সুস্থ।

দরজায় কড়া নাড়ছে ঈদ উল আযহা। এ উপলক্ষে এরই মধ্যে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পুরোদমে চলছে বেচাকেনা।

তবে হাটে বিক্রির জন্য আসা এতো গরুর মধ্যে অনেকগুলোই থাকতে পারে রোগাক্রান্ত অথবা ক্ষতিকর রাসায়নিক ও ওষুধযুক্ত।

এসবের মধ্যে থেকে কোরবানির যোগ্য সুস্থ গরু চেনার উপায় কি?

এ বিষয়ে জানতে বিবিসি কথা বলেছেন দক্ষ ক্রেতা ও একজন পশু বিশেষজ্ঞের সঙ্গে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাশেমের মতে, স্টেরয়েড দিয়ে মোটাতাজা করা গরু দেখতে আকর্ষণীয়, চকচকে ও হৃষ্টপুষ্ট দেখালেও আসলে সেগুলো মোটাতাজা হয় না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *