স্পেনের লামিন ইয়ামাল ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, স্পেনের লামিন ইয়ামাল ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে- কে সেমিফাইনালের মাঠে জ্বলে উঠবেন সে দিকে তাকিয়ে ফুটবলভক্তরা

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি দলের ও ম্যাচের টুর্নামেন্টটি শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। একশো ম্যাচ খেলার পর মাত্র চারটি দল টিকে আছে সেমিফাইনালের জমজমাট লড়াইয়ে।

পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ সব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং বেশ কিছু আপসেট হলেও শেষপর্যন্ত এই পর্যায়ে যে চারটি দল টিকে আছে তারা ফিফার র‍্যাংকিং অনুযায়ীও শীর্ষ চারটি দল। ফিফা ১৯৯২ সালে র‍্যাংকিং পদ্ধতি চালু করার পর এমনটি আর ঘটেনি। আর এই চারটি দল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নও।

এর আগে মাত্র দুবার, ১৯৭০ এবং ১৯৯০ সালে চারটি সেমিফাইনালিস্টই ছিল প্রাক্তন চ্যাম্পিয়ন। এই চারটি দলই বিশ্বকাপের সেরা ফর্মে আছে এবং শেষতক চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখছে।

গতবারে ফাইনালে হেরে যাওয়া ফ্রান্স এবার টুর্নামেন্টে প্রথম থেকেই দারুন ফুটবল খেলে একের পর এক দলকে পরাস্ত করছে। তাদের লক্ষ্যে টানা তৃতীয়বারে মতো ফাইনালে উঠা এবং সেই খেলায় জয়লাভ করে ১৯৯৮ এবং ২০১৮ সালের পর আবার শিরোপা জেতা। সেই লক্ষ্যে আরো একটি বাধা পার হতে প্রথম সেমিফাইনালে দলটি মুখোমুখি হবে স্পেনের।

মঙ্গলবার রাতে, বাংলাদেশ সময় ১৫ই জুলাই রাত ১টায়, ডালাসে খেলাটি অনুষ্ঠিত হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *