২০২৬ সালের ২৬শে মে দক্ষিণ-পূর্ব লেবাননের মাশগারায় রাতভর ইসরায়েলি হামলার পর ধসে পড়া একটি ভবনের পাশে দাঁড়িয়ে আছে একটি এক্সকাভেটর বা মাটি খোঁড়ার যন্ত্র।
ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া লেবাননের মাশগারার বাড়িগুলোর ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

লেবানের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হেজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছিলেন।

লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হেজবুল্লাহর শতাধিক অবকাঠামো ও যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে সোমবার নেতানিয়াহু বলেছিলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল (ফাইল ছবি)

মঙ্গলবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল “লেবাননে তাদের অভিযান আরও বিস্তৃত করছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *