চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেল (Northeast Frontier Railway)। সংস্থার বিভিন্ন ইউনিটে মোট ৬,৭৭৬টি অ্যাপ্রেনটিস পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইনে আবেদন শুরু: ২০ জুলাই
- আবেদনের শেষ তারিখ: ১৯ আগস্ট
কীভাবে আবেদন করবেন?
প্রার্থীদের উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
– বিজ্ঞাপন –
আবেদন ফি
- জেনারেল, ওবিসি ও ইডব্লিউএস (EWS): ১০০ টাকা
- তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), শারীরিকভাবে বিশেষ সক্ষম (PwBD), মহিলা এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির প্রার্থী: আবেদন ফি লাগবে না।
শিক্ষাগত যোগ্যতা
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) পাশ থাকতে হবে।
- ল্যাবরেটরি টেকনিশিয়ান (প্যাথোলজি) এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান (রেডিওলজি) ট্রেডের ক্ষেত্রে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
কত ভাতা মিলবে?
নির্বাচিত অ্যাপ্রেনটিসদের প্রশিক্ষণ চলাকালীন মাসিক ভাতা দেওয়া হবে।
- এনটিসি/এসটিসি (NTC/STC) হোল্ডার: মাসে ৯,৬০০ টাকা
- অ্যাপ্রেনটিস কারিকুলাম অনুযায়ী ১ বছরের ছাড় থাকলে: মাসে ১০,৫৬০ টাকা
- ২ বছরের ছাড় থাকলে: মাসে ১১,০৪০ টাকা
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের শেষ মুহূর্তের ভিড় এড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
