রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

ছবির উৎস, Getty Images

“রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই একদিনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন, তিনি বঙ্গভবনের কর্মকর্তাদের কাছে এমন ইঙ্গিত দিয়েছেন। স্পিকার দেশে না থাকায় তিনি এখনও পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি” বলে জানিয়েছেন বঙ্গভবনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।

ওই কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, বিষয়টাতে তাড়াহুড়ো করার কিছু নেই। মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। এখন জাতীয় সংসদের স্পিকার দেশে ফিরলে তার কাছে পদত্যাগপত্র দেবেন রাষ্ট্রপতি।

“রাষ্ট্রপতির পদত্যাগ যাতে নির্বিঘ্নে হয়, কোনো বিতর্কের সৃষ্টি যেন না হয়– এমন পরিকল্পনা অনুযায়ীই প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়ার চিন্তা রয়েছে,” বলে জানান রাষ্ট্রপতির কার্যালয়ের একাধিক কর্মকর্তা।

“আর সেজন্যই স্পিকারের দেশে ফেরার অপেক্ষায়। কারণ রাষ্ট্রপতিকে স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দিতে হয় এবং রাষ্ট্রপতির পদ শূন্য রাখা যাবে না।”

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে আছেন। তিনি সফর সংক্ষিপ্ত করে অর্থাৎ নির্ধারিত সময়ের দুই দিন আগে শুক্রবার দেশে ফিরছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *