সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ডোনাল্ড ট্রাম্প একে অপরের হাত ধরে আছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সৌদি আরব অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির চেষ্টা করছিল; গত নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের ছবি

    • Author, জেমস ফিটজেরাল্ড এবং ম্যাক্স মাৎজা
  • Published

  • পড়ার সময়: ৫ মিনিট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরব একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে দেশটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পেতে পারে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় এই চুক্তিকে একটি “শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি” হিসেবে বর্ণনা করা হয়েছে, যা “সৌদি আরবের পারমাণবিক জ্বালানি কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর জন্য ব্যাপক সুযোগ সৃষ্টি করবে”।

এই চুক্তিতে কী আছে সেটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি নজিরবিহীন পদক্ষেপ হবে এবং ইতোমধ্যে অস্থিতিশীল একটি অঞ্চলে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের বিস্তারের ঝুঁকি তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, সহযোগিতা চুক্তির পাশাপাশি একটি ‘দ্বিপক্ষীয় সুরক্ষা চুক্তি’ও স্বাক্ষরিত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *