বাব আল-মান্দেব প্রণালির স্যাটেলাইট চিত্র

ছবির উৎস, Gallo Images via Getty

ছবির ক্যাপশান, লোহিত সাগরের সঙ্গে এডেন উপসাগরকে যুক্ত করা বাব আল-মান্দেব প্রণালির প্রস্থ প্রায় ৩৬ কিলোমিটার

Published

পড়ার সময়: ৮ মিনিট

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগরের একটি নৌপথ নিয়ে ইরানের মিত্রদের হুমকি আন্তর্জাতিক বাণিজ্যে আরও বিঘ্ন সৃষ্টির আশঙ্কা তৈরি করেছে।

ইরান এরই মধ্যে কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, যার ফলে পারস্য উপসাগর থেকে জাহাজগুলো চলাচল কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন মধ্যপ্রাচ্যে ইরানের প্রধান মিত্ররা আরব উপদ্বীপের অন্য প্রান্তে সমুদ্রপথে আরেকটি নতুন ফ্রন্ট খোলার হুমকি দিচ্ছে।

তেহরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি, যারা ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করে, বাব আল-মান্দেব প্রণালিতে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের বিরুদ্ধে একটি ‘সামুদ্রিক অবরোধ’ ঘোষণা করেছে।

এই নৌ অবরোধ ‘লঙ্ঘন’ করার কারণে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবিও করেছে হুথিরা।

তাদের হুমকির পর সোমবার থেকে লোহিত সাগরে বেশকিছু তেলবাহী ট্যাংকার ইউ-টার্ন নিয়েছে বলেও জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য থেকে জানা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *