বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করবেন- এমন খবর শোনা যাচ্ছে

বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে তিন বছর তিন মাস আগে শপথ নেন মোহাম্মদ সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে এই পদের মেয়াদ পাঁচ বছর।

বুধবার ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশ হয়েছে। এসব খবরে বলা হয়েছে, শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি।

বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলোতে প্রকাশিত এ সংক্রান্ত খবরে বলা হয়েছে, পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতাকে উল্লেখ করার সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে, সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতোমধ্যে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে।

তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *