২০ এপ্রিল, ২০২৬ তারিখে ইসলামাবাদের রেড জোন এলাকায় সেরেনা হোটেলের কাছে সাময়িকভাবে বন্ধ থাকা একটি রাস্তার পাশে নিরাপত্তা চৌকিতে পাহারায় রয়েছেন নিরাপত্তা কর্মীরা।

ছবির উৎস, AFP via Getty Images

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আজ বুধবার শেষ হওয়ার কথা থাকলেও সেটা এখনো বহাল রয়েছে। গত রাতে ট্রুথ সোশ্যালের একটি পোস্টে তেমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লড়াইয়ের বদলে হরমুজ প্রণালিকে ঘিরে এখন মূলত “অবরোধ যুদ্ধ” চলছে, যেখানে দুই পক্ষই বাণিজ্যিক জাহাজ আটক ও জব্দে শক্তি প্রয়োগ করছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। ঘটনাপ্রবাহ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না।

এদিকে, শান্তি আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের অপেক্ষায় ইসলামাবাদ।

শহরের কিছু অংশ এখনো বন্ধ, কিছু সাইনবোর্ড টাঙানো আর আলোচনা হওয়ার জন্য খালি পড়ে থাকা হোটেলও উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের ফিরে আসার আশায় প্রস্তুত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *