• 19 Aug 2026 01:50 PM (IST)

    ‘কী করে ভাবছেন ১০০ দিনেই সব ঠিক হয়ে যাবে?’ প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা

    কলকাতায় বেঘরে প্রাণ গিয়েছে ন’জনের। পুরসভা ও নাকের ডগায় বেআইনি গেস্ট-হাউসে মৃ্ত্যু ফাঁদ। চোখের সামনে বেনিয়ম দেখেও পদক্ষেপ করেনি পুরসভা (Calcutta Municipalty)। চোখ বন্ধ করেছিল দমকল। গেস্ট-হাউসের ঘটনায় তৃণমূল জমানার উপর দায় ঠেললেন পুরমন্ত্রী থেকে দমকল প্রতিমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন: Agnimitra Paul: ‘কী করে ভাবছেন ১০০ দিনেই সব ঠিক হয়ে যাবে?’ প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা

  • 19 Aug 2026 01:16 PM (IST)

    PM Modi: কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ মোদীর

    • কলকাতার নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ““কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির খবর জানতে পেরে অত্যন্ত মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।”
    • এরপরই তিনি লেখেন, “আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করছে।”
  • 19 Aug 2026 12:26 PM (IST)

    Calcutta High Court: ‘লাল সিগন্যাল’ দেখাল শুভেন্দুর পুলিশ, কলকাতা হাইকোর্টে ঋতব্রতরা

    • তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তাঁদের সভার অনুমতি দেয়নি শুভেন্দুর সরকারের পুলিশ। আর পুলিশের কাছে অনুমতি না পেয়েই কলকাতা হাইকোর্টে ছুটল ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস।
    • জরুরি ভিত্তিতে তাঁদের আবেদনের শুনানির আর্জি জানানো হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফে।
    • কিন্তু, বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন, জরুরি ভিত্তিতে শুনানি নয়। মামলা দায়ের করে শুনানি হবে।

    বিস্তারিত পড়ুন: শুভেন্দুর পুলিশের থেকে ‘লাল সিগন্যাল’ খেয়ে হাইকোর্টে ছুটলেন ঋতব্রতরা

  • 19 Aug 2026 11:49 AM (IST)

    Kolkata Fire incident: অতিথিদের কাছ থেকে টাকা নিয়ে পলাতক নিউ মার্কেটের হোটেল মালিক

    • ঘরের ভিতর থেকে ঘর, তার ভিতরে ঘর! একেবারের গোলক ধাঁধা। ঢুকলে হারিয়ে যাওয়ার সামিল। তার মধ্যেই হোটেল ‘শিখাহীন’!
    • মেয়ের ট্রেনিংয়ের জন্য কলকাতায় এসে সেখানেই উঠেছিলেন টিকন সাউ। স্ত্রী-মেয়েকে নিয়ে হোটেলের একটি রুম তিন দিনের জন্য ভাড়া নিয়েছিলেন। তিন দিনের ভাড়া ১০ হাজার টাকা।
    • একেবারে বুকিংয়ের সময়ে কচকচ নোট গুনেগুনে নিয়েছিলেন হোটেল মালিক। তারপর রুম দেখিয়ে দিয়েছিলেন টিকন সাউকে।
    • তিনি রুমে চলে যান। রাতের খাওয়া সেরে ঘরে চলে গিয়েছিলেন। বারোটায় ঘুমিয়েও পড়েন। রাত ২টোয় আগুন।

    বিস্তারিত পড়ুন: এই হোটেলের ভাড়া নাকি ১০ হাজার! কচকচে ক্যাশ নিয়েই ধাঁ হোটেল মালিকের

  • 19 Aug 2026 11:15 AM (IST)

    Kolkata Fire incident: মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন

    • নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের সিট গঠন করা হল।
    • টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি।
    • জানালেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) কুণাল আগরওয়াল।
    • এদিকে নিউ মার্কেট থানার তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। দমকলের তরফেও অভিযোগ জমা করা হয়েছে।
  • 19 Aug 2026 10:08 AM (IST)

    Agnimitra Paul: নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে অগ্নিমিত্রা, তাপস

    • নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। নানা অভিযোগ সামনে আসছে।
    • এদিন সকালেই ঘটনাস্থলে যান রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুলিশের কাছ থেকে ঘটনার খোঁজখবর নেন তিনি।
    • ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়।
  • 19 Aug 2026 10:02 AM (IST)

    Malda: ছাগল চুরি দেখে ফেলায় নাবালককে খুন করে লিচু গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

    •  ছাগল চুরি দেখে ফেলায় ১২ বছরের নাবালককে খুন করে লিচু গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। পরে অভিযুক্ত সন্দেহে এক যুবককে গণপ্রহার। পুলিশ তাঁকে উদ্ধার করে।
    • অন্যদিকে আরও এক অভি্যুক্তের খোঁজে পুলিশ। এমন নারকীয় ঘটনা ঘটেছে মালদহের কালিয়াচক-১ ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানপাড়ায়।
    • একটি লিচুবাগান থেকে ১২ বছরের ওই নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিশুর নাম ফাহিম শেখ। পরিবারের অভিযোগ, ছাগল চুরির ঘটনা দেখে ফেলায় ফাহিমকে শ্বাসরোধ করে খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে লিচুগাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
    • পরিবার সূত্রে জানা গিয়েছে, ফাহিম বাবা-মায়ের একমাত্র সন্তান। ফাহিমের মায়ের অভিযোগ, এলাকার কয়েকজনকে ছাগল চুরি করতে দেখে ফেলেছিল তাঁর ছেলে। সেই কারণে তাকে খুন করা হয়েছে। তাঁর দাবি, ‘‘আমার ছেলেকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। আমরাও দোষীদের কঠোরতম শাস্তি চাই।’’
  • 19 Aug 2026 10:00 AM (IST)

    Kolkata Fire Incident: ‘ফায়ার এলার্ম বাজেনি’, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অতিথিরা

    • প্রত্যেকের চোখে মুখে আতঙ্ক। ভয় এখনও কাটেনি। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে অভিজ্ঞতার কথা বলতে গিয়েও বারবার শিউরে উঠছেন।
    • নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর অতিথিরা সকালে হোটেল ছাড়তে শুরু করেন। আর ব্যাগ পত্তর নিয়ে যাওয়ার সময় তাঁদের চোখে মুখে আতঙ্ক।
    • কেউ অভিযোগ করলেন, ফায়ার এলার্ম বাজেনি। হোটেলের লিফট বন্ধ ছিল। কেউ দমকলের তৎপরতার প্রশংসা করলেন। 

    বিস্তারিত পড়ুন: ‘কীভাবে বেঁচে গেলাম, ওটাই…’, নিউ মার্কেটের হোটেলের অতিথিদের চোখে মুখে আতঙ্ক

  • 19 Aug 2026 09:57 AM (IST)

    Kolkata Fire Incident: ছিল আবাসিক ভবন, হয়ে গেল বাণিজ্যিক ভবন

    • মেরেকেটে পাঁচ ফুট মতো! কলাপসিবল গেটের জন্য দু’পাশটা আরও খানিকটা চাপা। সেটাই মূল প্রবেশ পথ বিল্ডিংয়ের।
    • লোহার কলাপসিবল গেটের চর্তুদিকে ঝুলছে বোর্ড। তাতে এক-একটা হোটেলের নাম লেখা। মোট ৬!  অর্থাৎ পুরনো সেই  ঝরঝরে ভবনের প্রত্যেকটা তলায় হোটেল। ঘরের ভিতর থেকে ঘর, তার ভিতরে ঘর!
    • একেবারের গোলক ধাঁধা। ঢুকলে হারিয়ে যাওয়ার সামিল। আর পাঁচ তলা সেই ভবনের সিঁড়ি লোহার সরু বেঁকানো। কারণ স্পেস তো নেই সিঁড়ি করার। সামনে কেবল দেড় ফুটের প্যাসেজ।
    • খুপরি খুপরি হোটেল! নিউমার্কেটের মির্জা গালিব স্টিটে ঢুকলে অবাক হবেন বইকি! ট্রেড লাইসেন্স পেল কীভাবে? এ প্রশ্ন TV9 বাংলা তুলছে না। বরং তুলছেন খোদ দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী।

    বিস্তারিত পড়ুন: ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর! গোলকধাঁধায় ভরা হোটেলের প্ল্যানিং-ইন্টেরিয়র দেখে বিস্মিত খোদ দমকলমন্ত্রী



  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *