ভারতে বাড়ল জ্বালানির দাম

ছবির উৎস, Firdous Nazir/NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, ভারতে আবার বাড়ল জ্বালানির দাম

Published

পড়ার সময়: ৭ মিনিট

শুক্রবার ১৫ই মে ভারতে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ভারতীয় মুদ্রায় তিন টাকা করে বাড়ানো হয়েছে। কেজি প্রতি দুই টাকা করে বাড়ানো হয়েছে সিএনজির দামও।

বিশ্ববাজারে অস্থিতিশীলতা সত্ত্বেও ভারত দীর্ঘদিন পর্যন্ত পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি এড়িয়ে চলতে সক্ষম হয়েছিল। তবে শেষমেষ দাম বাড়াতেই হলো।

২০২২ সালের এপ্রিল মাস থেকে জ্বালানির দাম স্থিতিশীল ছিল। তবে, ২০২৪ সালের মার্চ মাসে লোকসভা নির্বাচনের ঠিক আগে পেট্রোল ও ডিজেল উভয়ের দাম লিটার প্রতি দুই টাকা কমানো হয়েছিল।

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভারত গড়ে ব্যারেল প্রতি প্রায় ৬৯ ডলার দরে অপরিশোধিত তেল আমদানি করত, যা পরবর্তী মাসগুলোতে বেড়ে গড়ে ব্যারেল প্রতি ১১৩-১১৪ ডলার হয়েছিল।

এই ঘটনার পরে ভারতের কূটনৈতিক নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক বিশেষজ্ঞ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *