ওমান উপকূলে জাহাজের ছবি- প্রতীকী।

ছবির উৎস, Karim SAHIB / AFP via Getty Images

ছবির ক্যাপশান, ওমান উপকূলে জাহাজের ছবি- প্রতীকী।

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে হরমুজ প্রণালির কাছে ওমান উপকূলে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর হামলার ঘটনায় নতুনভাবে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়া এই জাহাজটি হামলার পর ডুবে যায় বলে অভিযোগ।

জাহাজে থাকা ১৪ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ওমানের উপকূল রক্ষাবাহিনী।

হামলার এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে হামলার তীব্র নিন্দা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলার জন্য কে দায়ী, সে সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।

আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি পরিবহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এই অঞ্চলে সম্প্রতি একাধিক ভারতীয় পতাকাবাহী জাহাজ আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *