হিন্দু পক্ষের অনুকূলে গিয়েছে ভোজশালা নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের ফয়সালা

ছবির উৎস, SABIR KHAN

ছবির ক্যাপশান, হিন্দু পক্ষের অনুকূলে গিয়েছে ভোজশালা নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের ফয়সালা

মধ্যপ্রদেশের ধার জেলায় ‘ভোজশালা’ নামক একটি ঐতিহাসিক স্থাপনা, যেটিকে মুসলমানরা কামাল মওলা মসজিদ হিসাবে মেনে আসছে, শুক্রবার মধ্যপ্রদেশ হাইকোর্ট সেটিকে একটি হিন্দু মন্দিরের স্বীকৃতি দিয়েছে।

মধ্যপ্রদেশ হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই মামলায় হিন্দু সম্প্রদায়ের পক্ষে রায় দিয়েছে এবং ভোজশালাকে ‘দেবী সরস্বতী বা বাগদেবীর মন্দির’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মুসলিম পক্ষ দীর্ঘদিন ধরে স্থানটিকে ‘কামাল মওলা মসজিদ’ হিসেবে মান্য করে আসছে।

মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চের বিচারপতি বিজয় কুমার শুক্লা এবং বিচারপতি অলোক অবস্থির ডিভিশন বেঞ্চ পাঁচটি আবেদন এবং তিনটি ইন্টারভেনশনের উপর শুনানি শেষে এই রায় প্রকাশ করে।

আদালত হিন্দু পক্ষকে এখানে পূজা করার অধিকার প্রদান করেছে এবং একই সাথে ভোজশালা চত্বরের জিম্মা ভারতীয় পুরাতত্ব সর্বক্ষণ বিভাগ বা এএসআই-এর কাছে রাখার নির্দেশ দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *