পূর্ণ সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে। আকাশে একটি অন্ধকার ধূসর গোলক বড় আকারে দেখা যাচ্ছে এবং সেখান থেকে উজ্জ্বল হলুদ আলো বিচ্ছুরিত হয়ে আকাশ আলোকিত করছে। দুটি দল সেটির দিকে তাকিয়ে আছে, আকাশের বিপরীতে তাদের অবয়ব ছায়াময় হয়ে দেখা যাচ্ছে।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, স্পেনের কাছে আর্কোস দে লাস সালিনাসের আকাশে পূর্ণ সূর্যগ্রহণের ঠিক আগের মুহূর্ত, যখন দর্শনার্থীরা অন্ধকারে ডুবে যাচ্ছিলেন

প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে বিস্ময়কর সূর্যগ্রহণ উপভোগ করেছে ইউরোপ। ধারণা করা হচ্ছে, এক প্রজন্মে একবার দেখা মেলা এমন এই ঘটনা দেখার সুযোগ পেলেন লাখো মানুষ।

যুক্তরাজ্য থেকে যারা এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি দেখেছেন, তারা আংশিক সূর্যগ্রহণের সাক্ষী হয়েছেন। এটি ব্রিটিশ সামার টাইম (বিএসটি) অনুযায়ী সন্ধ্যা ৭টার কিছু পরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যখন অধিকাংশ মানুষ সূর্যের ৯০ শতাংশেরও বেশি অংশ চাঁদের আড়ালে ঢাকা থাকতে দেখেন।

তবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের কিছু অংশে সম্পূর্ণ অন্ধকার নেমে আসে এবং সেখানে পূর্ণ সূর্যগ্রহণের দৃশ্য দেখা যায়।

যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে বিভিন্ন দর্শনস্থলে জড়ো হওয়া বড় বড় জনসমাগম বিস্ময় ও উচ্ছ্বাসে প্রতিক্রিয়া জানিয়েছে। জ্যোতির্বিজ্ঞান অনুরাগীরা বলেছেন, এটি মহাবিশ্ব কতটা ‘অসাধারণ’ তা মনে করিয়ে দিয়েছে।

পূর্ণ সূর্যগ্রহণের পথচলা শুরু হয় রাশিয়ার সাইবেরিয়ার উত্তর প্রান্ত থেকে, জনসমাগম ও টেলিস্কোপ থেকে অনেক দূরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *